Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

শুনানিতে এলেন না পুলিশ কর্তারা

উত্তরপাড়া ও ফুলবাগানে পরপর দু’দিন হামলার ঘটনায় রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন কুণাল ঘোষ।

শুনানিতে এলেন না পুলিশ কর্তারা
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তরপাড়া ও ফুলবাগানে পরপর দু’দিন হামলার ঘটনায় রাজ্য মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন কুণাল ঘোষ। তার পরিপ্রেক্ষিতে বুধবার শুনানি ছিল মানবাধিকার কমিশনের দপ্তরে। এই শুনানিতে কুণাল ছাড়াও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা পুলিশ কমিশনার অফিস, বেলেঘাটা থানা, ফুলবাগান থানা, নারকেলডাঙা থানা, কালীঘাট থানা, চন্দনগর পুলিশ কমিশনারেট অফিস, উত্তরপাড়া থানাকে। শুনানির সময় কুণাল উপস্থিত থাকলেও পুলিশের কেউ উপস্থিত ছিলেন না। কুণালের দাবি, পুলিশের কেউ না থাকায় অসন্তোষ প্রকাশ করেছে মানবাধিকার কমিশন। সেইসঙ্গে কমিশন উল্লেখ করেছে, পুলিশ ঠিকঠাক তদন্ত না করলে অন্য রাজ্যের পুলিশকে দিয়ে তদন্তের উদ্যোগ নেবে। পরবর্তী শুনানি ১২ অক্টোবর। ওদিন পুলিশ কর্তৃপক্ষকে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ