Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬

পুলিশ অফিসারের ‘পদোন্নতি’ স্থগিত

মহিলা সাংবাদিককে যৌন হেনস্তায় অভিযুক্ত দিল্লি পুলিশের এসিপি বিবেক ভগতের পদোন্নতির বিষয়ে পিছু হটল প্রশাসন।

পুলিশ অফিসারের ‘পদোন্নতি’ স্থগিত
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মহিলা সাংবাদিককে যৌন হেনস্তায় অভিযুক্ত দিল্লি পুলিশের এসিপি বিবেক ভগতের পদোন্নতির বিষয়ে পিছু হটল প্রশাসন। আপাতত ওই অফিসার ডিসিপির অতিরিক্ত দায়িত্ব নিচ্ছেন না বলে দিল্লি সরকারের তরফে জানানো হল। ব্যাপক সমালোচনার মুখেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। যদিও দিল্লি সরকারের তরফে এক্স হ্যান্ডলে বলা হয়, বিবেক নিজেই জানিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্ত এবং রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব নিতে চান না। বিবেকের সঙ্গেই আরও ১১ জন পুলিশ অফিসারের পদোন্নতি হওয়ার কথা ছিল। এই নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করা হবে।

Advertisement

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ৩ অক্টোবর দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ চলাকালীন তিন মহিলা সংবাদিককে যৌন হেনস্তার অভিযোগ ওঠে পুলিশের অফিসারদের বিরুদ্ধে।

Advertisement
সম্পর্কিত সংবাদ