Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

পাঞ্জাবে দুষ্কৃতীদের গুলিতে খুন পুলিশ অফিসার, চাঞ্চল্য

অফিসে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল পাঞ্জাব পুলিশের এক সাব ইনস্পেকটারের। তাঁর নাম জোগা সিং। বাড়ি গুরুদাসপুর জেলার ঘানিয়া কে বাঙ্গার এলাকায়।

পাঞ্জাবে দুষ্কৃতীদের গুলিতে খুন পুলিশ অফিসার, চাঞ্চল্য
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অমৃতসর: অফিসে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল পাঞ্জাব পুলিশের এক সাব ইনস্পেকটারের। তাঁর নাম জোগা সিং। বাড়ি গুরুদাসপুর জেলার ঘানিয়া কে বাঙ্গার এলাকায়। অমৃতসরের ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন তিনি। জানা গিয়েছে, শনিবার সকালে বাইকে চেপে কাজে যোগ দিতে অমৃতসর সদরে যাচ্ছিলেন জোগা। মাজিথা থানার অন্তর্গত হামজা গ্রামের কাছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই ওই পুলিশ আধিকারিকের মৃত্যু হয়। এই ঘটনার পরই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সরকারকে কড়া আক্রমণ করেছে বিরোধীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ