Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদে ধারালো অস্ত্র দিয়ে পুলিস আধিকারিককে কোপ, চাঞ্চল্য

মুর্শিদাবাদে ধারালো অস্ত্র দিয়ে পুলিস আধিকারিককে কোপ, চাঞ্চল্য
  • ১৩ মার্চ, ২০২৫ ১১:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর ও সংবাদদাতা, লালবাগ: ধারালো অস্ত্র দিয়ে এক পুলিস আধিকারিককে কোপাল কয়েকজন দুষ্কৃতী। গতকাল, বুধবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রনিতলা থানার সরলপুরে। জানা গিয়েছে, দুষ্কৃতীরা আসলে মাটি মাফিয়া। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক পুলিস আধিকারিক এবং এক সিভিক ভলান্টিয়ার বর্তমানে তাঁরা প্রত্যেকেই একটি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিস সূত্রে খবর, রানিতলা সরলপুরে ভৈরব নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল বলে অভিযোগ আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিতলা থানার পুলিস। এরপরই মাটি মাফিয়ারা পাথর ছুঁড়ে পুলিসকে প্রথমে বাঁধা দেওয়ার চেষ্টা করে। পরে ধরালো অস্ত্র দিয়ে তারা পুলিসের উপর হামলা চালায়। এরপর দুস্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। পুলিসের আরও একটি দল সেখানে পৌঁছে আহদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি জেসিবি। পুলিস স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে পুলিস সূত্রে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ