Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বালিগঞ্জে ৮৭ বছরের পুরানো মেয়েদের স্কুলে ভাঙচুর, তদন্তে পুলিশ

বালিগঞ্জ এলাকার ফার্ন রোডের কমলা চ্যাটার্জি স্কুল ফর গার্লসে আচমকা উত্তেজনা। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, শুক্রবার দুপুরের দিকে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি স্কুলবাড়ির পাঁচিল টপকে প্রবেশ করে।

বালিগঞ্জে ৮৭ বছরের পুরানো মেয়েদের স্কুলে ভাঙচুর, তদন্তে পুলিশ
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বালিগঞ্জ এলাকার ফার্ন রোডের কমলা চ্যাটার্জি স্কুল ফর গার্লসে আচমকা উত্তেজনা। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, শুক্রবার দুপুরের দিকে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি স্কুলবাড়ির পাঁচিল টপকে প্রবেশ করে। স্কুল থেকে বেঞ্চ, কম্পিউটার ফেলে দেয়। স্কুলের প্রধান শিক্ষিকা গড়িয়াহাট থানায় অভিযোগও দায়ের করেন। তদন্তে নেমেছে গড়িয়াহাট থানার পুলিশ।

Advertisement

১৯৩৯ সালে ৪/২০ ফার্ন রোডের ঠিকানায় কমলাদেবী চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত মেয়েদের স্কুল শুরু হয়েছিল। পরে ঠিক পাশে আরও একটি বিল্ডিং তৈরি হয়। প্রধান শিক্ষিকা দেবযানী দাস বলেন, ‘ঘটনাটি শুক্রবার সাড়ে তিনটে নাগাদ ঘটেছে। কম্পিউটার ভেঙেছে। দরজায় এসে লাথি মেরেছে। বেঞ্চগুলি বাইরে ফেলে দিয়ে দরজায় তালা দিয়ে দিয়েছে। আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছে। সব সিসি ক্যামেরার ফুটেজ আছে।’ তাঁর বক্তব্য, ‘গত কয়েক বছর ধরে ওই জায়গা নিয়ে ঝামেলা চলছে। আমরা প্রতিমাসে ভাড়া দিই। আমি ২০১৭ সালে আসার পর থেকে রেন্ট অর্ডারে ৪২৭ টাকা দিয়ে এসেছি।’ গোটা ঘটনা পুলিশের পাশাপাশি জেলা স্কুল আধিকারিককেও জানানো হয়েছে বলে খবর। এই মুহূর্তে স্কুলে গ্রীষ্মাবকাশ চলছে। তবে স্কুলের সরকারি কাজ চলছে। স্কুলে ভাঙচুরের ঘটনা শুনে প্রাক্তনীরাও ছুটে এসেছিলেন। শনিবার সকালের দিকে এলাকার বিধায়ক স্বপন দাশগুপ্তও ওই স্কুল পরিদর্শনে আসেন। দুপুরে গড়িয়াহাট থানার পুলিশও স্কুলে আসেন। পুলিশ সূত্রে খবর, স্কুল কর্তৃপক্ষ তাদের কিছু আসবাব অন্য একজনের জায়গায় রেখেছিল। মালিক পক্ষ সেইসব আসবাব সরিয়ে দেয়। মালিকপক্ষ একটি আলিপুর আদালতের নির্দেশও দেখিয়েছে। এদিকে, প্রধান শিক্ষিকার অভিযোগের ভিত্তিতেও ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গড়িয়াহাট থানা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ