Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬

পাঞ্জাবে হেরোইন-পিস্তল সহ গ্রেপ্তার পুলিশ ইনস্পেক্টর

রক্ষকই ভক্ষক! প্রায় সাড়ে তিন কেজি মাদক সহ ধরা পড়লেন পাঞ্জাব পুলিশের কাউন্টার-ইন্টেলিজেন্স বিভাগের ইনস্পেক্টর বলদেব সিং

পাঞ্জাবে হেরোইন-পিস্তল সহ গ্রেপ্তার পুলিশ ইনস্পেক্টর
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অমৃতসর: রক্ষকই ভক্ষক! প্রায় সাড়ে তিন কেজি মাদক সহ ধরা পড়লেন পাঞ্জাব পুলিশের কাউন্টার-ইন্টেলিজেন্স বিভাগের ইনস্পেক্টর বলদেব সিং। গোপন সূত্রে খবর পেয়ে ফিরোজপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই ইনস্পেক্টরের কাছ থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। মিলেছে ৬টি বেআইনি পিস্তল এবং ৬টি মোবাইল ফোনও। পাঞ্জাবে মাদক পাচার মোকাবিলার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে কাউন্টার-ইন্টেলিজেন্স বিভাগ। ফলে সেই বিভাগের একজন সদস্য গ্রেপ্তার হওয়ায় পুলিশের সঙ্গে পাচারকারীদের যোগসাজশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

ফিরোজপুরের সিনিয়র পুলিশ কমিশনার ভূপিন্দর সিং সিধু জানান, নির্দিষ্ট খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে ফিরোজপুর-মোগা সড়কে অভিযান চালায় পুলিশ। ফিরোজ শাহ টোল প্লাজার কাছে বলদেবের গাড়িটিকে আটকানো হয়। সাদা পোশাকে ছিলেন ওই পুলিশ আধিকারিক। গাড়িতে তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার হয়। স্থানীয় থানায় বলদেবের বিরুদ্ধে এনডিপিএস আইন এবং অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই ইনস্পেক্টর কোথা থেকে ওই হেরোইন পেলেন, তাঁর সঙ্গে আর কারা জড়িত—তার সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ