Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে কালীপুজোয় পুলিসের হয়রানি, বিক্ষোভ বিজেপির

কালীপুজোয় বারাসতে পুলিশের অতি সক্রিয়তার জন্য সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। এই অভিযোগ তুলে বুধবার বারাসত থানার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি।

বারাসতে কালীপুজোয় পুলিসের হয়রানি, বিক্ষোভ বিজেপির
  • ৩০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: কালীপুজোয় বারাসতে পুলিশের অতি সক্রিয়তার জন্য সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। এই অভিযোগ তুলে বুধবার বারাসত থানার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। এদিন বিকেলে বারাসতের হরিতলা মোড় থেকে বিজেপির যুব মোর্চার কর্মী, সমর্থকরা আসেন থানায়। পরে থানার সামনে কুশপুত্তলিকা জ্বালিয়ে চলে তুমুল বিক্ষোভ। এনিয়ে বারাসতের বিজেপির যুব সভপতি পিকলু শর্মা বলেন, বারাসতের কালীপুজোর সময়ে পুলিশ অতি সক্রিয়তা দেখিয়ে মানুষকে হয়রানির মধ্যে ফেলেছে। আর কালীপুজোর মধ্যেই এক মূক ও বধির কিশোরী ধর্ষিতা হয়েছে দত্তপুকুরে। তাই সার্বিকভাবে কালীপুজোতে ব্যর্থ বারাসত পুলিশ। তারই প্রতিবাদ জানাতে এদিন থানায় বিক্ষোভ কর্মসূচি হল। যদিও বারাসত জেলা পুলিশের দাবি, সুষ্ঠুভাবেই কালীপুজো শেষ হয়েছে বারাসত ও মধ্যমগ্রামে। আর দত্তপুকুরের ঘটনায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে গ্রেফতার 

Advertisement

করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ