Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে বালি পাচার রুখল পুলিস

সিউড়িতে বালি পাচার রুখল পুলিস
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বালি পাচার রুখল জেলা পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বৃহস্পতিবার ভোরে বড়বাগান মোড় সংলগ্ন ১৪ নম্বর জাতীয় সড়কে চলা অভিযানে বালিবোঝাই দু’টি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় একজন চালক সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতরা বিজয় মাল, ছোটন মাল ও বিজয় মাল। সকলেই খয়রাকুড়ি এলাকার বাসিন্দা। এদিন সকালেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে বালিবোঝাই ট্রাক্টর সহ ধৃতদের সিউড়ি থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে, গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৃতরা জেরায় স্বীকার করেছে তিলপাড়া এলাকায় ময়ূরাক্ষী নদী থেকে অবৈধভাবে বালি তুলে হাটজনবাজার এলাকায় পাচারের চেষ্টা চলছিল। এই ঘটনায় আরও কয়েকজন পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ