Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

গোরু পাচারের চেষ্টা রুখল পুলিশ, ধৃত ১

গোপন সূত্রে খবর পেয়ে গোরু পাচারের চেষ্টা বানচাল করল গোবরডাঙা থানার পুলিশ। শনিবার মগরা–মছলন্দপুর রোডের সরকারি পুকুর এলাকা থেকে গোরুবোঝাই একটি গাড়ি আটক করা হয়।

গোরু পাচারের চেষ্টা রুখল পুলিশ, ধৃত ১
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: গোপন সূত্রে খবর পেয়ে গোরু পাচারের চেষ্টা বানচাল করল গোবরডাঙা থানার পুলিশ। শনিবার মগরা–মছলন্দপুর রোডের সরকারি পুকুর এলাকা থেকে গোরুবোঝাই একটি গাড়ি আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয়েছে তিনটি গোরু ও চারটি বাছুর। পুলিশ জানিয়েছে, প্রাণীগুলির মাথা ও পা শক্ত দড়ি দিয়ে অমানবিকভাবে বাঁধা ছিল। গোরু পাচারের অভিযোগে গাড়ির চালক সাদ্দাম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ধৃতকে বারাসত আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। উদ্ধার হওয়া গবাদি প্রাণীগুলিকে দত্তপুকুরের একটি গোশালায় পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, বসিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে গোরুগুলি পাচারের পরিকল্পনা ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ