Bartaman Logo
২৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গৃহবধূর মুখে অভিযোগপত্র ছুড়ে মারল পুলিশ!

মিনাখাঁ থানায় অভিযোগ করতে গিয়ে গৃহবধূর অভিযোগপত্র ছুড়ে মারার ঘটনা ঘটেছে। পুলিশ বিষয়টি অস্বীকার করলেও এলাকায় শোরগোল। বিস্তারিত পড়ুন।

গৃহবধূর মুখে অভিযোগপত্র  ছুড়ে মারল পুলিশ!
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে এক গৃহবধূ অপমান ও দুর্ব্যবহারের শিকার হয়েছেন। তাঁর দাবি, এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন তিনি। সেখানে এক পুলিশকর্মী তাঁর অভিযোগপত্র গ্রহণ না করে উল্টে সেটি তাঁর দিকেই ছুড়ে মারেন। ভয় দেখিয়ে তাঁকে থানার বাইরে বের করে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়েছে। মিনাখাঁ থানার কুমারজোল গ্রাম পঞ্চায়েতের কাদিহাটি এলাকায় দীর্ঘদিন ধরেই মদ্যপ দুষ্কৃতীদের উপদ্রব বাড়ছে। বাসিন্দাদের দাবি, মদের নেশা মেটাতে অনেকেই চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে এলাকার বাসিন্দা প্রীতি মণ্ডল নামে ওই বধূ মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ জমা দিতে যান। কিন্তু সেখানে এক পুলিশকর্মী তাঁর অভিযোগপত্র গ্রহণ করতে অস্বীকার করেন। অভিযোগপত্রটি তার দিকে ছুড়ে মারেন বলেও দাবি বধূ।

Advertisement

যদিও পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ