Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সমাধি থেকে সদ্যোজাত শিশুর দেহ তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

সমাধিস্থল থেকে সদ্যোজাত শিশুর দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হলো হাসপাতালে। আদালতের নির্দেশে বনগাঁ থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

সমাধি থেকে সদ্যোজাত শিশুর দেহ তুলে ময়নাতদন্তে পাঠাল পুলিশ
  • ১২ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: সমাধিস্থল থেকে সদ্যোজাত শিশুর দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হলো হাসপাতালে। আদালতের নির্দেশে বনগাঁ থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় আগেই শিশুর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম লক্ষ্মণ রায়। নাবালিকাকে বিয়ে করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। মার্চ মাসের ৩০ তারিখে বনগাঁর এক নাবালিকা বনগাঁ মহকুমা হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দেয়। মা নাবালিকা হওয়ায় হাসপাতাল থেকে থানায় খবর দেওয়া হয়। পকসো আইনে মামলা রুজু হয়। এরপরই পুলিশ ওই নাবালিকার স্বামীকে গ্রেপ্তার করে। চলতি মাসের ২ তারিখে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় মা ও শিশুকে। পরদিনই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরেই ওই মৃত শিশুটিকে ঘাটবাওর এলাকার একটি শ্মশানে সমাধিস্থ করা হয়। শনিবার আদালতের নির্দেশে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মৃতদেহটি মাটি থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ