Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

খোয়ানো অনুশাসন ফেরাতে মরিয়া পুলিশ, কড়া ব্যবস্থার বার্তা সিপির

তৃণমূলের ১৫ বছরের শাসনে কলকাতা পুলিশে অনুশাসন হারিয়ে গিয়েছে। নিচুতলার পুলিশ কর্মীদের উপর নিয়ন্ত্রণ নেই। এমনকি, আইনশৃঙ্খলা রক্ষার ডিউটি দেওয়ার পরেও পুলিশ কর্মীদের একাংশ মরজিমাফিক আসছেন।

খোয়ানো অনুশাসন ফেরাতে মরিয়া পুলিশ, কড়া ব্যবস্থার বার্তা সিপির
  • ১৫ মে, ২০২৬ ০৮:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের ১৫ বছরের শাসনে কলকাতা পুলিশে অনুশাসন হারিয়ে গিয়েছে। নিচুতলার পুলিশ কর্মীদের উপর নিয়ন্ত্রণ নেই। এমনকি, আইনশৃঙ্খলা রক্ষার ডিউটি দেওয়ার পরেও পুলিশ কর্মীদের একাংশ মরজিমাফিক আসছেন। আবার অনুপস্থিতও থাকছেন অনেকে। এমনই অভিযোগ লালবাজারের কর্তাদের কাছে আসছে পালাবদলের পর। এই বেয়াদপি বরদাস্ত করা হবে না। আধিকারিকদের সঙ্গে বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নগরপাল অজয় নন্দা। ডিসিপ্লিন ফিরিয়ে আনার জন্য কড়া পদক্ষেপ করা হবে বলেই বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

একদিকে তৃণমূল অন্যদিকে পুলিশের ওয়েলফেয়ার কমিটি—এই দুইয়ের চাপে ঢিলেঢালা হয়ে পড়েছিল পুলিশ-প্রশাসন। নিচুতলার পুলিশ কর্মীদের একাংশ অফিসারদের অর্ডার পাত্তাই দিতেন না। সাসপেন্ড বা বিভাগীয় শাস্তির ব্যবস্থা কার্যত উঠেই গিয়েছিল। কেউ অপরাধ করলে বা নিয়মমাফিক ডিউটি না-করার জন্য আধিকারিকরা ব্যবস্থা নিতে উদ্যেগী  হতেন। তখন ওয়েলফেয়ার কমিটি থেকে কোনো ব্যবস্থা না-নেওয়ার জন্য চাপ দেওয়া হত। এই কমিটির মাথায় কলকাতা পুলিশের নামজাদা ওসি ও এসিরা থাকায় কর্তারা তাঁদের ঘাঁটাবার সাহসই দেখাতেন না। যদি তাঁদের কোপে পড়ে খারাপ জায়গায় পোস্টিং হয়ে যায়! এই ভয় ছিল। এমন অভিযোগও আসতে শুরু করে যে, আইনশৃঙ্খলা রক্ষার ডিউটিতে পুলিশ কর্মীর সংখ্যা কম পড়ছে। খাতায়কলমে যাঁদের নাম আছে, অথচ তাঁদের একটা বড়ো অংশই গরহাজির! কোনো কারণ ছাড়াই তাঁরা অনুপস্থিত থেকে যেতেন এবং ঊর্ধ্বতন কর্তাদের তা জানানোর প্রয়োজনও বোধ করতেন না।
পনেরো বছর ধরে এটাই সিস্টেমে পরিণত হয়েছিল। পালাবদলের পর পুলিশের হারিয়ে যাওয়া এই ডিসিপ্লিন ফেরাতে উদ্যেগী হয়েছেন বর্তমান সিপি। অনুশাসন যে নেই ভোটের সময়ই তিনি তা টের পান। আইনশৃঙ্খলা রক্ষার ডিউটি থাকা সত্ত্বেও অনেকে যে অনুপস্থিত থাকছেন, তা বড়ো কর্তাদের নজরে এসেছে। তাই নিয়মশৃঙ্খলার উপর জোর দিতে চাইছেন লালবাজারের কর্তারা। নিচুতলার পুলিশ কর্মীদের উপর কর্তাদের লাগাম যেন হালকা না-হয়, তার নির্দেশ গিয়েছে শীর্ষস্তর থেকে। একইসঙ্গে কোনো কারণ ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষার ডিউটিতে এড়ালে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরই ইঙ্গিত মিলেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ