Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্যামপুরে খালের উপর বেআইনি নির্মাণ ভাঙল পুলিশ

কোথাও কোনো বেআইনি নির্মাণ করা যাবে না। রাজ্য সরকারের এই নির্দেশকে উপেক্ষা করেই শ্যামপুরে খালের উপর বেআইনি নির্মাণ চলছিল।

শ্যামপুরে খালের উপর বেআইনি নির্মাণ ভাঙল পুলিশ
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: কোথাও কোনো বেআইনি নির্মাণ করা যাবে না। রাজ্য সরকারের এই নির্দেশকে উপেক্ষা করেই শ্যামপুরে খালের উপর বেআইনি নির্মাণ চলছিল। সোমবার এই বেআইনি নির্মাণের বিষয়টি সমাজমাধ্যমে ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে, গত তিনদিন ধরে শ্যামপুর বাগনান রাস্তার পাশে নাউলে খালের উপর জনৈক ব্যক্তি বেআইনি নির্মাণ করছেন। সোমবার সেই বিষয়টি জানাজানি হতেই পুলিশ ওই নির্মাণ ভেঙে দেয়। নাউলে খালের একদিকে রাস্তা, অন্যদিকে চাষের জমি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাল পেরিয়ে জমিতে যাওয়ার জন্য খালের উপর বেআইনি নির্মাণ করা হচ্ছিল। সেই কাজ বন্ধ হওয়ায় খুশি এলাকাবাসীরা। শ্যামপুরের কংগ্রেস নেতা আতিয়ার খান জানান, গোটা শ্যামপুর জুড়ে বেআইনি নির্মাণ হচ্ছে। নাউলে খাল তারই একটি উদাহরণ মাত্র। প্রশাসনের নির্দেশকে অমান্য করে কীভাবে এই বেআইনি নির্মাণ হচ্ছিল, সেই প্রশ্ন তোলেন আতিয়ার। শ্যামপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি আমার নজরে আসার পরেই আমি পুলিশকে ব্যবস্থা নিতে বলি। সেই মতো পুলিশ ব্যবস্থা নিয়েছে। শ্যামপুর বিধানসভা এলাকায় কোনভাবেই কোনো বেআইনি নির্মাণ করতে দেওয়া হবে না। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ