Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিশের ধরপাকড় জারি, যুবভারতীতে ভাঙচুরে গ্রেফতার আরও তিন

আজ,  শুক্রবার এই ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এর আগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। এই নিয়ে মোট ৯ জনকে পুলিশ পাকড়াও করেছে।

পুলিশের ধরপাকড় জারি, যুবভারতীতে ভাঙচুরে গ্রেফতার আরও তিন
  • ১৯ ডিসেম্বর, ২০২৫ ১১:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবভারতীতে ভাঙচুরের ঘটনায় ধরপাকড় জারি। আজ, শুক্রবার এই ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এর আগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। এই নিয়ে মোট ৯ জনকে পুলিশ পাকড়াও করেছে। ঘটনার দিনের সিসিটিভি আর সোশ্যাল মিডিয়ার ভিডিও ফুটেজ দেখে এঁদের মধ্যে অনেককেই  চিহ্নিত করা হয়েছে বলেই সূত্রের খবর। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীকে কাজে বাধা দান, অশান্তি পাকানো সহ একাধিক অভিযোগ রয়েছে।  

Advertisement

গত শনিবার এলএম টেনের ক্ষীণ দর্শন থেকেও বঞ্চিত হয়েছে যুবভারতীর গ্যালারি। দর্শকদের আঙুলের নিশানায় নেতা-মন্ত্রী-আমলাদের হ্যাংলামি। অথচ যারা হাজার হাজার টাকা খসালেও তাঁদের প্রাপ্তির ভাঁড়ার শূন্য। ভস্মে ঘি ঢালার আক্রোশে ফেটে পড়েন ফ্যানরা। চলে ভাঙচুর, তাণ্ডব। চূড়ান্ত অব্যবস্থা, বিশৃঙ্খলায় প্ররোচনা ও উসকানির অভিযোগে ঘটনার দিনই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় উদ্যোক্তা শতদ্রু দত্তকে। ঘটনার ১ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে  বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হয়। ইতিমধ্যেই সেই তদন্ত কমিটির রিপোর্ট নবান্নে জমা পড়েছে। তার ভিত্তিতে ডিজি রাজীব কুমার সহ একাধিক আমলা ও পুলিশ কর্তাকে শোকজ করেছেন মুখ্যসচিব।  

Advertisement
সম্পর্কিত সংবাদ