Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবদ্বীপে ভোটে অশান্তি রুখতে চলছে পুলিশের নাকা চেকিং

নিরাপত্তা বজায় রাখতে ও অশান্তি রুখতে শুরু হয়েছে নাকা চেকিং। বর্ধমান জেলা থেকে নবদ্বীপে প্রবেশের পথে চলছে পুলিশের এই  নাকা চেকিং

নবদ্বীপে ভোটে অশান্তি রুখতে চলছে পুলিশের নাকা চেকিং
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: নিরাপত্তা বজায় রাখতে ও অশান্তি রুখতে শুরু হয়েছে নাকা চেকিং। বর্ধমান জেলা থেকে নবদ্বীপে প্রবেশের পথে চলছে পুলিশের এই  নাকা চেকিং।  মূলত গাড়িগুলিকে থামিয়ে তল্লাশি করা হচ্ছে। গাড়ি তল্লাশির পাশাপাশি নম্বর প্লেট এবং সমস্ত তথ্য নথিভুক্ত করে খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

রবিবারে দেখা গেল নবদ্বীপ থানার পুলিশ কর্মীরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই নাকা চেকিংয়ের কাজ করছেন। নবদ্বীপের হেমায়েতপুর সংলগ্ন জোড়া ব্রিজ, বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন সংলগ্ন কুটিরপাড়া এবং বাবলারি সুভাষ নগরে এই চেকিং চলছে। বর্ধমান থেকে যেসব গাড়ি নদীয়ার ঢুকছে সেইসব গাড়িগুলিকে রীতিমতো দাঁড় করিয়ে চলছে তল্লাশি।
জানা গিয়েছে, গত ১৯ মার্চ থেকে এই নাকা চেকিং শুরু হয়েছে। পাশাপাশি নবদ্বীপ বিধানসভার একাধিক এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চ করতে দেখা গিয়েছে। নবদ্বীপ থানার আইসি সমিত মন্ডল বলেন, আসন্ন নির্বাচনে নিরাপত্তার কথা মাথায় রেখে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ