পুরী: দোল উপলক্ষ্যে পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী-সাংসদ হেমা মালিনী। এর জেরে বিতর্কে জড়ালেন বলিউডের ‘ড্রিমগার্ল’। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শ্রী জগন্নাথ সেনা নামের একটি ধর্মীয় সংগঠনের অভিযোগ, অবৈধভাবে মন্দিরে প্রবেশ করেছেন তিনি। সিংহদ্বার থানায় অভিযোগও দায়ের করেছে ওই সংগঠন। অভিযোগে বলা হয়েছে, মুসলিম আইনের অধীনে ১৯৭৯ সালের ২১ আগস্ট ধর্মেন্দ্রকে বিয়ে করেছিলেন হেমা। শ্রী জগন্নাথ সেনা সংগঠনের প্রধান প্রিয়দর্শন পট্টনায়েক পুলিসের কাছে আর্জি জানিয়েছেন, হেমাকে এই ইস্যুতে নোটিস পাঠানো হোক। পাশাপাশি অভিযোগ সত্যি হলে অভিনেত্রীর গ্রেপ্তারের দাবিও তোলা হয়েছে।



