Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাদুড়িয়ায় পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে গ্রেপ্তার করল পুলিশ

ফের গ্রেপ্তার তৃণমূলের এক প্রধান ও উপপ্রধান। বাদুড়িয়ার সংখ্যালঘু নেতা আশিক বিল্লা গ্রেপ্তার হওয়ার ২৪ ঘণ্টা যেতে না যেতেই বৃহস্পতিবার রাতে বাদুড়িয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে শায়েস্তানগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ সরদার ও আঠুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিজানুর রহমান ওরফে রাজুকে।

বাদুড়িয়ায় পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে গ্রেপ্তার করল পুলিশ
  • ২৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: ফের গ্রেপ্তার তৃণমূলের এক প্রধান ও উপপ্রধান। বাদুড়িয়ার সংখ্যালঘু নেতা আশিক বিল্লা গ্রেপ্তার হওয়ার ২৪ ঘণ্টা যেতে না যেতেই বৃহস্পতিবার রাতে বাদুড়িয়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে শায়েস্তানগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ সরদার ও আঠুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিজানুর রহমান ওরফে রাজুকে। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসা ও ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট, এলাকায় সন্ত্রাস ও বিরোধী কর্মীদের উপর মারধরের অভিযোগ রয়েছে এই দু’জনের বিরুদ্ধে। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম, ‘ভয় আউট ভরসা ইন’। যাঁরা এতদিন ভয় দেখিয়েছেন, হিংসায় মদত দিয়েছেন, তেমনই দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা যাতে সবাই পান, তা দেখা হবে। দুর্নীতির কোনো জায়গা নেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ