সংবাদদাতা, কাকদ্বীপ: মথুরাপুর এক নম্বর ব্লকের আবাদ ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান জিয়াদ আলি পুরকাইতকে গ্রেপ্তার করল কুলপি থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় তাঁকে দক্ষিণ বিষ্ণুপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঈশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবপ্রিয় মণ্ডল কুলপি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জিয়াদকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হলে, বিচারক সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। দেবপ্রিয় বলেন, বছর দু’য়েক আগে জিয়াদ দেহরক্ষী পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন। টাকা ফেরত চাইলেই হুমকি দিতেন।



