Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬

১৪ বছরের নাবালিকাকে বিয়ে, শ্বশুরবাড়ি থেকে ‘বউ’কে তুলে নিয়ে গেল বর!

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক কিশোরীকে কার্যত তুলে নিয়ে যাচ্ছেন এক যুবক। মেয়েটি কান্নাকাটি করছে। তার পরেও যুবক নির্বিকার।

১৪ বছরের নাবালিকাকে বিয়ে, শ্বশুরবাড়ি থেকে ‘বউ’কে তুলে নিয়ে গেল বর!
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু, ৭ মার্চ: ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশগুলিতে বাল্যবিবাহ এখনও একটি জ্বলন্ত সমস্যা। এনিয়ে সরকারি স্তরে নানা প্রচার চললেও কাজের কাজ হচ্ছে কি? এই প্রশ্ন তুলে দিল তামিলনাড়ুর একটি ঘটনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক কিশোরীকে কার্যত তুলে নিয়ে যাচ্ছেন এক যুবক। মেয়েটি কান্নাকাটি করছে। তার পরেও যুবক নির্বিকার। এমনকী তাদের পিছন পিছন আসা লোকজনও কিশোরীটিকে কোনও সাহায্য করছে না! বিভিন্ন মহলের সমালোচনার জেরে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিস। তামিলনাড়ুর হোসুর জেলার একটি ছোট্টা পাহাড়ি গ্রাম থিম্মাথুর। এই গ্রামেই বছর ১৪ বয়সি ওই কিশোরীর বাড়ি। সপ্তম শ্রেণি পাশ করার পরে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। তবে বাড়িতে পড়াশোনা চলছিল। তবে ৩ মার্চ বছর ২৯ বয়সি এক যুবকের সঙ্গে ওই কিশোরীর জোর বিয়ে দিয়ে দেয় পরিবার। পাত্রের বাড়ি কর্ণাটকের কালিকুট্টাইতে। বেঙ্গালুরুতে হয় বিয়ের অনুষ্ঠান। তার কয়েকদিন পরে বাপের বাড়িতে আসে ওই কিশোরী। এর পরে বাবা-মা ও আত্মীয়দের সাফ জানিয়ে দেয়, সে সংসার করবে না। শ্বশুর বাড়িতেও যাবে না। কিশোরির সেই আর্জি শুনতে নারাজ ছিল তার পরিবার। একদিন নিজের ভাইকে সঙ্গে নিয়ে ওই কিশোরীকে কার্যত তুলে নিয়ে যায় তার নববধূকে।

Advertisement

কোনও এক ব্যক্তি কার্যত অপহরণের সেই ভিডিও ফোনে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। মহিলা থানার পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আনুষ্ঠানিকভাবে অভিযোগ রুজু করেছেন নাবালিকার ঠাকুমা।

Advertisement
সম্পর্কিত সংবাদ