মুর্শিদাবাদের ভরতপুর থানার শুনিয়া গ্রামে অস্ত্র কারখানার হদিশ। মঙ্গলবার রাতে বিশেষ সূত্রে জানতে পেরে ওই গ্রামের একটি বাড়িতে তল্লাসি চালায় পুলিস। আচমকা এই হানায় উদ্ধার করা হয় দুটি ওয়ান শর্টার সহ আগ্নেয়াস্ত্র তৈরির কিছু সরঞ্জাম। এই ঘটনায় কামাল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কান্দি এসডিপিও আজ, বুধবার এই তথ্য জানিয়েছেন।



