Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ-দমকলের হানা, রয়েছেন পুরসভার আধিকারিকরাও

বিলবোর্ডের ঘটনার পর ফের বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস। আজ, সোমবার বিকেলে ওই অফিসে যান পুলিশ, দমকল এবং কলকাতা পুরসভার আধিকারিকরা।

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশ-দমকলের হানা, রয়েছেন পুরসভার আধিকারিকরাও
  • ৩১ আগস্ট, ২০২৬ ১৮:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিলবোর্ডের ঘটনার পর ফের বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস। আজ, সোমবার বিকেলে ওই অফিসে যান পুলিশ, দমকল এবং কলকাতা পুরসভার আধিকারিকরা। বীরভূমের তারাপীঠ এবং শহরের নিউ মার্কেটের হোটেলের অগ্নিকাণ্ডের পরই রাজ্যজুড়ে শুরু হয়েছে ফায়ার অডিট। একাধিক আবাসন, বহুতল বিল্ডিংগুলিতে ফায়ার সেফটি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসেও সেজন্যই হানা দিলেন পুরসভা এবং দমকলের কর্মীরা। সঙ্গে ছিল শেক্সপিয়র সরণির পুলিশ। অফিসের বেসমেন্ট, অন্যান্য ফ্লোর এমনকী ছাদেও যান তাঁরা। বিল্ডিংয়ের পার্কিং লটে মাশাল জ্বালিয়ে দেখা হয় জল ঠিকভাবে বের হচ্ছে কি না। সেখানে জল ঠিক ভাবে বের হলেও অন্যান্য বেশ কয়েকটি জায়গায় স্প্রিংলার থেকে জল বের হয়নি বলে অভিযোগ। এমনকী জলের ফোর্সও বেশ কম বলে দাবি করেছেন দমকল আধিকারিকরা। এর পাশাপাশি বিল্ডিংটির অন্যান্য স্থানে ধূপ জ্বালিয়েও স্মোক ডিটেক্টর টেস্ট করা হয়।

Advertisement

বহুতলটির ছয় এবং সাত তলায় একাধিক স্প্রিংলার কাজ করেনি, এমনকী ফায়ার অ্যালার্মও বাজেনি বলে অভিযোগ উঠেছে। এছাড়া বিল্ডিংটির বাইরের একটি শেড দমকলের অনুমোদন না নিয়েই তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু আচমকাই অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে এই পরিদর্শন কেন? এই প্রশ্নের জবাবে দমকল আধিকারিকরা জানান, শহরের একাধিক বিল্ডিংয়েই এই ফায়ার অডিট চলছে। এটি তেমনই একটি বহুতল মাত্র। একাধিক ত্রুটি পাওয়া গিয়েছে। এই বিষয়ে নোটিস পাঠানো হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ