Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ভীত’ ভোটারদের অভয় দিতে বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

নির্বাচন কমিশনের পরিভাষায় এক শ্রেণির ভোটারকে ‘ভালনারেবল’ বা ‘ভীত, সন্ত্রস্ত’ হিসেবে চিহ্নিত করা  আছে।

‘ভীত’ ভোটারদের অভয় দিতে বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নির্বাচন কমিশনের পরিভাষায় এক শ্রেণির ভোটারকে ‘ভালনারেবল’ বা ‘ভীত, সন্ত্রস্ত’ হিসেবে চিহ্নিত করা  আছে। সেই ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারেন তার জন্য শুরু কনফিডেন্স বিল্ডিং প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। তারা ভোটারদের বাড়ি গিয়ে অভয় দিচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় সোনারপুর থেকে সাগর, সর্বত্র চলছে এই কর্মসূচি। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার তিন পুলিশ জেলায় প্রায় ৫০০ জন ভীত ভোটারের খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে।

Advertisement

ভোটের আগে ও পরে বিভিন্ন রাজনৈতিক দলের হাতে আক্রান্ত হন কিছু মানুষ। বিচ্ছিন্নভাবে হুমকি দেওয়া বা ভয় দেখানোর ঘটনাও কমবেশি ঘটে। নির্বাচন কমিশন মনে করে এদের ভয় কাটানো না গেলে তাঁরা বুথে আসবেন না। তাই টহলদারির মাধ্যমে এই ভোটারদের নির্ভয় করার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, ভীত ভোটার রয়েছে ক্যানিং, তালদি, কুলতলির মেরিগঞ্জ, জয়নগর এলাকার কিছু অংশে, বাসন্তীর ঢুরি, উস্তি, ফলতা, ডায়মন্ডহারবার ইত্যাদি অঞ্চলে। যে বাড়িগুলিতে ভীত ও সন্ত্রস্ত ভোটাররা থাকেন সেখানে গিয়ে কথা বলছেন জওয়ানরা। ভোট দিতে উৎসাহ দিচ্ছেন। পুলিশ কন্ট্রোল রুম থেকেও এই ভোটারদের ফোন করে মাঝে মধ্যে খবর নিচ্ছেন আধিকারিকরা। কেউ শাসানি দিচ্ছে কি না, কোনো অসুবিধে আছে কি না ইত্যাদি জানতে চাইছেন। পুলিশের দাবি, শুধু এই ধরনের ভোটারই নয়, যেসব এলাকায় গোলমালের পূর্ব ইতিহাস আছে বা যেগুলি আসন্ন নির্বাচনে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত, সেখানেও দিনে অন্তত দু’বার বাহিনী টহল দেবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ