Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সোশ্যাল মিডিয়ায় ‘বর্তমান’-এর নামে ভুয়ো খবর প্রচার কায়েমি স্বার্থবাহীদের, পুলিসে অভিযোগ

সোশ্যাল মিডিয়ায় ‘বর্তমান’-এর বিরোধী কিছু কায়েমি স্বার্থবাহী শত্রু ইদানীং বেশ সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের রায়কে ঘিরে এমনই নোংরা প্রবণতা প্রকাশ্যে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় ‘বর্তমান’-এর নামে ভুয়ো খবর প্রচার কায়েমি স্বার্থবাহীদের, পুলিসে অভিযোগ
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ‘বর্তমান’-এর বিরোধী কিছু কায়েমি স্বার্থবাহী শত্রু ইদানীং বেশ সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের রায়কে ঘিরে এমনই নোংরা প্রবণতা প্রকাশ্যে এসেছে। অন্তত দু’টি এমন খবর বর্তমান করেছে বলে সোশ্যাল মিডিয়ায় বর্তমান-এর লোগো জাল করে প্রচার করা হচ্ছে। এর সঙ্গে আদৌ এই কাগজ বা বর্তমান-এর ডিজিটাল মাধ্যমের কোনও সম্পর্ক নেই। এই সব খবর পুরোপুরি ভুয়ো। এর মধ্যে প্রথমটির শিরোনাম হল....‘সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি SSC প্যানেল বাতিল করার পর রাতে প্রধানমন্ত্রী বাসভবনে সাক্ষাৎ। দিল্লি থেকে রাজ্যসভার এমপি অফার।’ দ্বিতীয় ভুয়ো খবরের শিরোনাম হল... ‘এসএসসি প্যানেল বাতিল রায়ের কপি রাজ্যের হাতে দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টকে নির্দেশ অমিত শাহ।’ এই ধরনের ভুয়ো খবরগুলি সম্পর্কে বর্তমান-এর পাঠকদের সতর্ক থাকতে বলা হচ্ছে। তাদের সকলের জ্ঞাতার্থে জানানো হচ্ছে, এবিষয়ে ইতিমধ্যেই পুলিসের সাইবার সেল-এ অভিযোগ দায়ের হয়েছে। পুলিসের দ্রুত ও সক্রিয় পদক্ষেপের অপেক্ষায় রয়েছি আমরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ