Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পোলেরহাট

আইএসএফ এবং  তৃণমূলের সংঘর্ষকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল পোলেরহাট থানার পাকাপোল এলাকায়। ঘটনায় এক আইএসএফ কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে

আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পোলেরহাট
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,  দক্ষিণ ২৪ পরগনা: আইএসএফ এবং  তৃণমূলের সংঘর্ষকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল পোলেরহাট থানার পাকাপোল এলাকায়। ঘটনায় এক আইএসএফ কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। পাল্টা তৃণমূলের এক নেতার জেসিবি ও একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে আইএসএফ সমর্থকদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, এ দিন সন্ধ্যায় গাবতলা এলাকায় ভাঙ্গরের আইএসএফ প্রার্থী নৌশাদ সিদিক্কির একটি নির্বাচনি সভা ছিল। সেখান থেকে আইএসএফ কর্মীরা বাড়ি ফিরছিলেন। অভিযোগ তখনই তৃণমূলের কিছু কর্মী তাঁদের হামলা চালায়। এই ঘটনার খবর পেয়ে আইএসএফ কর্মীরা জড়ো হন।  তৃণমূলের এক নেতার একটি জেসিবি ও পিকআপ ভ্যানে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনা প্রসঙ্গে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার দাবি, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ পুরোই ভিত্তিহীন। অভিযোগ থাকলে পুলিশে যেতে পারত। আইন নিজেদের হাতে তুলে নেওয়া উচিত হয়নি। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন শওকত। অন্যদিকে, নওশাদের অভিযোগ, তাঁদের সভা থেকে ফেরার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হামলা চালানো হয় এবং এক কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। পুলিশকে জানানো হলেও যথাযথ পদক্ষেপ করা হয়নি। তাঁর কথায়, ‘প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে গণতান্ত্রিক পথেই এর প্রতিবাদ জানানো হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ