Bartaman Logo
৯ জুন, ২০২৬

বাতাসে বিষ! বিশ্বের সবচেয়ে দূষিত শহর যোগীরাজ্যের লোনি

বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় ষষ্ঠস্থানে ভারত! আর দূষিত বাতাসের নিরিখে সারা বিশ্বের মধ্যে প্রথম স্থানে উত্তরপ্রদেশের লোনি শহর

বাতাসে বিষ! বিশ্বের সবচেয়ে দূষিত শহর যোগীরাজ্যের লোনি
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় ষষ্ঠস্থানে ভারত! আর দূষিত বাতাসের নিরিখে সারা বিশ্বের মধ্যে প্রথম স্থানে উত্তরপ্রদেশের লোনি শহর। রাজধানী দিল্লি চতুর্থ স্থানে। বিশ্বে সবচেয়ে দূষিত দেশের তকমা পেয়েছে পাকিস্তান। ‘আইকিউএয়ার’ নামে সুইত্জারল্যান্ডের একটি সংস্থার রিপোর্টে এমনই সব তথ্য উঠে এসেছে। বাতাসের গুণমান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা চালায় ওই সংস্থাটি। ১৪৩টি দেশের ৯ হাজার ৪৪৬টি শহরে বাতাসের গুণমান পরীক্ষা করেছিল আইকিউএয়ার। সেই তথ্য প্রকাশিত হয়েছে ‘ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট, ২০২৫’-এ। তাতে বলা হয়েছে, ভারতের বাতাসে সূক্ষ্ম ভাসমান ধূলিকণার (পিএম ২.৫) পরিমাণ অত্যন্ত বেশি। 

Advertisement

ওই রিপোর্টে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বেঁধে দেওয়া সীমা অনুযায়ী, প্রতি ঘনমিটারে ৫ গ্রাম সূক্ষ ভাসমান ধূলিকণা থাকতে পারে। বিশ্বের মাত্র ১৪ শতাংশ দেশ বা অঞ্চলের বাতাসে ধূলিকণার পরিমাণ এই সীমার চেয়ে কম। বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় পাকিস্তানের পরেই রয়েছে বাংলাদেশ। এরপর তাজিকিস্তান, চাদ ও কঙ্গো। তাদের পরে ভারতের স্থান। বিশ্বের প্রথম দশটি সবচেয়ে দূষিত শহরের মধ্যে পাঁচটিই ভারতের। লোনি ও দিল্লি ছাড়াও তালিকায় স্থান হয়েছে বারনিহাট, গাজিয়াবাদ ও উলা শহরের। রিপোর্ট অনুযায়ী, সারা বছর গড়ে লোনির প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫-এর পরিমাণ ১১২.৫ গ্রাম! যা ‘হু’-এর সীমা থেকে ২২ গুণ বেশি। শুধু এশিয়া নয়, সারা বিশ্বজুড়েই বাতাসের গুণমাণ ক্রমশ খারাপ হচ্ছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ইউরোপেও বেড়েছে বায়ুদূষণের পরিমাণ। এর জন্য দাবানলের আগুনকে অন্যতম কারণ হিসাবে দায়ী করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ