অনন্য আয়োজন
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০৩
Prefer us on Google

কাব্যায়ন ও ব্রততী পরম্পরা— এই দুই সংস্থার যৌথ উদ্যোগে আগামী ৯ মার্চ আয়োজিত হচ্ছে ‘কবিতা যাপন’। দু’টি সংস্থার শীর্ষে রয়েছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। এই কবিতা যাপনে সহযোগিতায় থাকছে পিসি চন্দ্র গার্ডেন। এখানেই আয়োজিত হবে সমগ্র অনুষ্ঠান। উদ্বোধনে থাকবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সুবোধ সরকার। শতবর্ষে সলিল চৌধুরীকে তাঁর গানে শ্রদ্ধাজ্ঞাপন করবেন ক্যালকাটা কয়্যারের শিল্পীরা। এই অনুষ্ঠানের পরিচালনায় কল্যাণ সেন বরাট। এছাড়াও থাকবে কবি জীবনানন্দ দাশের ১২৫ বছর স্মরণে একটি বিশেষ অনুষ্ঠান। লোপামুদ্রা মিত্র ও সুমন্ত্র সেনগুপ্তর যৌথ উপস্থাপনায় সাজানো এই বিশেষ অনুষ্ঠানের নাম— ‘কুয়াশার বুকে ভেসে’। একক আবৃত্তিতে থাকবেন রত্না মিত্র, প্রণতি ঠাকুর, সুতপা বন্দ্যোপাধ্যায়। থাকবে কবিতা ও গল্প পাঠের আসর— ‘সুন্দর রহস্যময়’। অনুষ্ঠানের মূল আকর্ষণ ব্রততী বন্দ্যোপাধ্যায় ও জয়তী চক্রবর্তীর যুগ্ম উপস্থাপনা।

Advertisement