Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কথাশিল্পী শরৎচন্দ্রের বাড়ির এলাকায় এবার সৌন্দর্যায়নের উদ্যোগ

আমতা বিধানসভা কেন্দ্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি এবং তার আশেপাশের এলাকায় সৌন্দর্যায়নের ব্যাপারে উদ্যোগী হল রাজ্যের পর্যটন দপ্তর

কথাশিল্পী শরৎচন্দ্রের  বাড়ির এলাকায় এবার সৌন্দর্যায়নের উদ্যোগ
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতা বিধানসভা কেন্দ্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি এবং তার আশেপাশের এলাকায় সৌন্দর্যায়নের ব্যাপারে উদ্যোগী হল রাজ্যের পর্যটন দপ্তর। সম্প্রতি পর্যটন দপ্তরের পক্ষ থেকে এবিষয়ে ডিটেইলস প্রোজেক্ট রিপোর্ট তৈরির জন্য জেলশাসককে চিঠি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দিন কয়েক আগে আমতা কেন্দ্রের বিধায়ক অমিত সামন্ত এই বিষয়ে পর্যটন দপ্তরকে চিঠি দিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে পর্যটন দপ্তর এই উদ্যোগ নিয়েছে। রূপনারায়ণ নদীর তীরে সামতাবেড় গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে। জীবনের শেষ ১২টা বছর এখানে থাকাকালীন একাধিক কালজয়ী উপন্যাস লিখেছিলেন অমর কথাশিল্পী। বর্তমানে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের জায়গা এটা। বিধায়ক অমিত সামন্তের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় সেভাবে কোনো উন্নয়ন হয়নি। তাই পর্যটকদের কাছে জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রশাসনের কাছে এখানে গেস্ট হাউস, সংগ্রহশালা এবং ইকো ট্যুরিজম পার্ক করার আবেদন করেছিলাম। প্রশাসন সেই আবেদনে সাড়া দিয়েছে। এর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে শরৎচন্দ্রের বাড়ি এলাকায় পানীয় জল, নিকাশি সংস্কার সহ একাধিক উদ্যোগ নিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ