অ্যাথলেতিক ক্লাব- ২ : রিয়াল মাদ্রিদ- ১
Advertisement
মাদ্রিদ: খারাপ সময় কিছুতেই কাটছে না কিলিয়ান এমবাপের। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের আসরে লিভারপুলের বিরুদ্ধে পেনাল্টি মিস করেন ফরাসি তারকা। এবার লা লিগাতেও স্পটকিক থেকে জাল কাঁপাতে ব্যর্থ তিনি। তারই খেসারত হিসেবে বুধবার অ্যাওয়ে ম্যাচে অ্যাথলেতিক ক্লাবের কাছে ১-২ গোলে বশ মানল রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে লিগ টেবিলে শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল কার্লো আনসেলোত্তি ব্রিগেড। ম্যাচে অ্যাথলেতিক ক্লাবের জয়ে জাল কাঁপান আলেজান্দ্রো বেরেনগুয়ের রেমিরো ও গোর্কা গুরুজেতা। রিয়ালের একমাত্র গোলটি জুড বেলিংহ্যামের। এই হারের ফলে ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ। আর এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ৩৭ পয়েন্ট।
শেষ তিনটি ম্যাচে জোড়া পেনাল্টি মিস। এমবাপেকে ধিরে ক্রমশ রিয়াল অনুরাগীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কোচ আনসেলোত্তি অবশ্য ফরাসি তারকার পাশেই দাঁড়াচ্ছেন। তাঁর কথায়, ‘পেনাল্টি মিস দিয়ে এমবাপেকে বিচার করা অনুচিত। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ও। তবে আমি নিশ্চিত, সে দ্রুত চেনা ছন্দে ফিরবে।’