Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

জ্বালানি সাশ্রয়ের বার্তাকে বুড়ো আঙুল, ৫০ গাড়ির কনভয় বিজেপির নেতা

৫০টি গাড়ির বিশাল কনভয় নিয়ে উজ্জয়িনী থেকে ভোপাল গেলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা সৌভাগ্য সিং ঠাকুর।

জ্বালানি সাশ্রয়ের বার্তাকে বুড়ো আঙুল, ৫০ গাড়ির কনভয় বিজেপির নেতা
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

ভোপাল: অর্থনীতির উপর চাপ কমাতে দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয়ের আরজি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ বিজেপির নেতারাই সেই বার্তা কানে তুলছেন না। প্রধানমন্ত্রীর বার্তার একদিন পরেই ৫০টি গাড়ির বিশাল কনভয় নিয়ে উজ্জয়িনী থেকে ভোপাল গেলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা সৌভাগ্য সিং ঠাকুর। সম্প্রতি মধ্যপ্রদেশের পাঠ্যবই কর্পোরেশনের চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হয়েছেন সৌভাগ্য। সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে ভোপাল পৌঁছন তিনি। সঙ্গে ছিল একাধিক এসইউভি ও সমর্থকদের গাড়ির দীর্ঘ লাইন। অনেক গাড়িকেই ফুল, মালা দিয়ে সাজানো হয়েছিল। সাধারণত রাজনৈতিক নেতাদের বিশাল কনভয় নিয়ে যাতায়াত নতুন বিষয় নয়। তবে প্রধানমন্ত্রীর কৃচ্ছ্রসাধন বার্তার পরই এতগুলি গাড়ি নিয়ে যাতায়াত নিয়ে আলোচনা শুরু হয়েছে বিজেপির অন্দরেই। কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস সহ বিরোধী দলগুলিও। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়েছে সমাজমাধ্যমে। অনেকেই প্রশ্ন তুলছেন, এত বড়ো কনভয় নিয়ে যাত্রা, কতখানি যুক্তিযুক্ত?

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ