Bartaman Logo
৩ জুলাই, ২০২৬

দিল্লিতে নাশকতার ছক, পুলিশের জালে চার আইএসআই হ্যান্ডলার

দিল্লিতে নাশকতার ছক, পুলিশের জালে চার আইএসআই হ্যান্ডলার
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর এক হ্যান্ডলারের নির্দেশে দিল্লিতে নাশকতার ছক। এই অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃতদের মধ্যে তিনজন পাঞ্জাব ও একজন দিল্লি থেকে ধরা পড়েছে। তাদের বয়স ২২ থেকে ২৮-এর মধ্যে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের থেকে দু’টি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড কার্তুজ, পাঁচটি ফোন উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সদ্য দিল্লি ও পাঞ্জাবের একাধিক জায়গায় অভিযান চালান তদন্তকারীরা। প্রথমে অমৃতসর থেকে শুভদীপ সিং নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বয়ানের ভিত্তিতে আটক করা হয় গুরুজন্ত সিং ও সজন সিংকে। এরপর দিল্লি থেকে গগনপ্রীতকে। তদন্তে জানা গিয়েছে, ধৃতরা পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের সঙ্গে বিদেশি ফোন নম্বর ব্যবহার করে যোগাযোগ করত। অভিযোগ, আন্তর্জতিক সীমান্ত পেরিয়ে ড্রোনের মাধ্যমে অস্ত্র ও মাদক তাদের কাছে পৌঁছে দেওয়া হত। পুলিশের দাবি, গগনপ্রীত দিল্লির বিভিন্ন থানা, গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানের  ভিডিয়ো ও তথ্য সংগ্রহ করেছিল। তাকে রাজধানীতে গুলি চালানোর মতো দায়িত্ব দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, ধৃত শুভদীপ আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ