Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ নিয়ে মমতাপন্থীদের মামলার দ্রুত শুনানির আরজি খারিজ

মমতাপন্থীদের দায়ের করা অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ মামলার দ্রুত শুনানির আরজি খারিজ করেছে হাইকোর্ট। শুনানি হবে ক্রম তালিকা অনুযায়ী। বিস্তারিত পড়ুন।

অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ নিয়ে মমতাপন্থীদের   মামলার দ্রুত শুনানির আরজি খারিজ
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলীয় ব্যাংক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ নিয়ে মমতাপন্থী তৃণমূলের দায়ের করা মামলার দ্রুত শুনানির আরজি খারিজ করে দিল হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, বিচার্য মামলার ক্রম তালিকা অনুযায়ীই শুনানি হবে। মামলা এগিয়ে এনে শুনানি সম্ভব নয়। 

Advertisement

তৃণমূল দু-টুকরো হওয়ার পরে দলের তহবিল কোন পক্ষের হাতে থাকবে, তা নিয়ে জোড়াফুলের দুই শিবিরের মধ্যে সংঘাত চরম সীমায় পৌঁছেছে। এই অবস্থায় ‘ফ্রিজ’ হওয়া অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় এদিন দ্রুত শুনানির আরজি জানান কালীঘাট তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। তবে সেই আরজি খরিজ হয়। এদিন রাজ্য সরকারের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সোমবার মামলার নথি তিনি হাতে পেয়েছেন। যদিও জানা যাচ্ছে, ক্রম তালিকা অনুযায়ীই এই মামলার শুনানি হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ