Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বাজ পড়লেই মেগা আসরে খেলা বন্ধ থাকবে আধঘণ্টা

‘আর যাই হোক, এটা ফুটবল হতে পারে না।’ গত বছর ক্লাব বিশ্বকাপের আসরে এভাবেই আয়োজকদের এক হাত নিয়েছিলেন তৎকালীন চেলসি কোচ এনজো মারেস্কা।

বাজ পড়লেই মেগা আসরে খেলা বন্ধ থাকবে আধঘণ্টা
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ‘আর যাই হোক, এটা ফুটবল হতে পারে না।’ গত বছর ক্লাব বিশ্বকাপের আসরে এভাবেই আয়োজকদের এক হাত নিয়েছিলেন তৎকালীন চেলসি কোচ এনজো মারেস্কা। আসলে কোয়ার্টার-ফাইনালে বেনফিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বজ্রবিদ্যুতের কারণে খেলা বন্ধ রাখে ফিফা। শেষ পর্যন্ত সেই ম্যাচ সম্পূর্ণ হতে সময় লেগেছিল ৪ ঘণ্টা ৩৮ মিনিট। তারপরই ফিফাকে এক হাত নিয়েছিলেন মারেস্কা। তবে সেই সমালোচনাকে কর্ণপাত না করে আসন্ন বিশ্বকাপেও সেই নিয়ম বহাল থাকছে। বলা হয়েছে, কোনো ম্যাচ চলাকালীন বজ্রপাত হলেই খেলা থামাবেন রেফারি। এর পরের ৩০ মিনিটে পরিস্থিতির অবনতি না হলে শুরু হবে খেলা। তবে তারমধ্যে যদি ফের বাজ পরে, তো আবার আধ ঘণ্টা ম্যাচ বন্ধ রাখতে হবে। এমন নির্দেশিকা চালু হতেই বিপাকে বেশ কিছু আয়োজক শহর। এর মধ্যে রয়েছে আটলান্টা, বোস্টন, ডালাস, কানসাস সিটি, মিয়ামি ও নিউ জার্সি। কারণ, এই জায়গাগুলিতে বিশ্বকাপ চলাকালীন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ