Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

আগামী অর্থবর্ষের শুরুতেই আসতে পারে প্লাস্টিক নোট

আগামী অর্থবর্ষের গোড়াতেই বাজারে চলে আসতে পারে পলিমার বা প্লাস্টিক নোট। জল্পনায় যবনিকা টেনে বুধবার একথা জানালেন স্বয়ং রিজার্ভ ব্যাংকের (আরবিআই) গভর্নর সঞ্জয় মালহোত্রা।

আগামী অর্থবর্ষের শুরুতেই আসতে পারে প্লাস্টিক নোট
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী অর্থবর্ষের গোড়াতেই বাজারে চলে আসতে পারে পলিমার বা প্লাস্টিক নোট। জল্পনায় যবনিকা টেনে বুধবার একথা জানালেন স্বয়ং রিজার্ভ ব্যাংকের (আরবিআই) গভর্নর সঞ্জয় মালহোত্রা। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, বর্তমানে এটি পাইলট প্রকল্প স্তরে রয়েছে। পরীক্ষার ফল কী হয়, তার উপর এই প্রকল্পের পরিধি বিস্তারের সিদ্ধান্ত নির্ভর করবে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী অর্থবর্ষের শুরুতেই এগুলি (পলিমার নোট) প্রচলন করার লক্ষ্য রয়েছে আমাদের। আরবিআইকে সরকার পরীক্ষামূলক প্রয়োগের জন্য ১০ ও ২০ টাকার ১০০ কোটি করে মোট ২০০ কোটি পলিমার নোট ছাপানোর অনুমোদন দিয়েছে। বর্তমানে কাগজের নোট সম্পূর্ণভাবে বদলে ফেলার কোনো প্রস্তাব নেই। প্লাস্টিক ও কাগজ— উভয় ধরনের নোটই বৈধ মুদ্রা হিসেবে প্রচলিত থাকবে। আরবিআইয়ের গভর্নর এদিন জানিয়েছেন, প্লাস্টিক নোট চালুর মূলত দু’টি উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্য হল নোটের স্থায়িত্ব বৃদ্ধি। স্বল্প আর্থিক মূল্যের এই নোটগুলির দৈনন্দিন ব্যবহার সবচেয়ে বেশি। ফলে কাগজের তৈরি নোটগুলির আয়ু কম হয়। কিন্তু বিভিন্ন দেশে ৩০ বছরের বেশি সময় ধরে প্লাস্টিক নোট ব্যবহার হচ্ছে। সেখানে দেখা গিয়েছে, এরকম নোটের আয়ু বেশি কাগজের নোটের তুলনায় দুই থেকে চারগুণ বেশি। দ্বিতীয় উদ্দেশ্য হল, অর্থনীতির চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি আমাদের সক্ষমতাও বৃদ্ধি করে। এই উদ্দেশ্যগুলি নিয়েই আমরা এগিয়েছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ