Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরের ২৭টি গঙ্গার ঘাট সংস্কারের পরিকল্পনা

বারাকপুর শিল্পাঞ্চলে গঙ্গার ঘাটগুলির অবস্থা ভালো নয়। কয়েকটা সিঁড়ি নামলেই দেখা যায়, আর সিঁড়ি বলে কিছু নেই।

বারাকপুরের ২৭টি গঙ্গার ঘাট সংস্কারের পরিকল্পনা
  • ৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুর শিল্পাঞ্চলে গঙ্গার ঘাটগুলির অবস্থা ভালো নয়। কয়েকটা সিঁড়ি নামলেই দেখা যায়, আর সিঁড়ি বলে কিছু নেই। জলের স্রোতে সিঁড়িগুলো সব ভেঙে গিয়েছে। তৈরি হয়েছে বড়ো বড়ো ফাঁকা অংশ। সেখানে পড়ে গিয়ে অনেকের মৃত্যুও হয়েছে। এবার কেন্দ্রীয় সরকারের ‘নমামী গঙ্গে’ প্রকল্পে বারাকপুর শিল্পাঞ্চলের ২৭টি গঙ্গার ঘাট সংস্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই ঘাট সংস্কারের কাজ শুরু হবে। শুধু ঘাট নয়, বেশ কিছু জায়গায় গঙ্গার পাড়েও ভাঙন দেখা দিয়েছে। ফলে খুবই সমস্যায় পড়েছেন গঙ্গার পাড়ের বাসিন্দারা। বিশেষ করে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে বিভিন্ন অংশে গঙ্গার ভাঙন দেখা দিয়েছে। গঙ্গার ঘাটগুলোর অবস্থা এমন, জোয়ারের সময় তার পুরোটাই প্রায় জলের তলায় চলে যায়। নোয়াপাড়া, জগদ্দল এবং ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে গঙ্গার ঘাটগুলির অবস্থা খুবই বিপজ্জনক। প্রায়শই গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। অথচ এইসব ঘাটেই মহালয়া এবং ছটপুজোর সময়ে লক্ষ লক্ষ মানুষ স্নান করতে যায়। কিন্তু সেগুলির অধিকাংশই ভাঙা। তার পাশপাশি রয়েছে আলোর অভাব। 

Advertisement

এ ব্যাপারে পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং বলেন, গঙ্গার ঘাটগুলির অবস্থা খুবই খারাপ। এগুলি সংস্কার করার পরিকল্পনা কেন্দ্রীয় সরকার নিয়েছিল। নমামী গঙ্গে প্রকল্পের মাধ্যমে এই সব গঙ্গার ঘাট সংস্কার করে সুন্দর করে সাজিয়ে তোলা হবে। কিন্তু আগের তৃণমূল সরকার এনিয়ে কোনো সহযোগিতা না করায় এই কাজ করা যায়নি। এখন ডাবল ইঞ্জিন সরকার। তাই ঠিক হয়েছে, বারাকপুর শিল্পাঞ্চলের ২৭টি গঙ্গার ঘাট নতুন করে, সুন্দর করে সংস্কার করা হবে। পাশাপাশি গঙ্গার ঘাটের সামনে শহিদ মঙ্গল পান্ডের উপর একটি মিউজিয়ামও তৈরি হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ