Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বলিভিয়ায় রাস্তায় ভেঙে পড়ল বিমান, মৃত কমপক্ষে ১৫

বলিভিয়ার এল অল্টো শহরে ভয়াবহ দুর্ঘটনা। ব্যস্ত রাস্তার উপর আছড়ে পড়ল বায়ুসেনার হারকিউলিস বিমান। শুক্রবার বিকেলের এই দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে

বলিভিয়ায় রাস্তায় ভেঙে পড়ল বিমান, মৃত কমপক্ষে ১৫
  • ১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লা পাজ: বলিভিয়ার এল অল্টো শহরে ভয়াবহ দুর্ঘটনা। ব্যস্ত রাস্তার উপর আছড়ে পড়ল বায়ুসেনার হারকিউলিস বিমান। শুক্রবার বিকেলের এই দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। জখম আরও ৩০ জন। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে অনুমান, খারাপ আবহাওয়ার কারণেই এই বিপত্তি। জানা গিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন নোট নিয়ে যাচ্ছিল বিমানটি। দুর্ঘটনার পরেই সেগুলি রাস্তায় ছড়িয়ে পড়ে। নোট কুড়োতে স্থানীয়দের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি লেগে যায়। এদিন উড়ানের কিছুক্ষণ পরেই এল অল্টো আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন রাস্তায় ভেঙে পড়ে বিমানটি। রাস্তায় থাকা একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। জখমদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর কিছুক্ষণ বন্ধ ছিল এল অল্টো বিমানবন্দর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ