Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

অবতরণের আগে ভেঙে পড়ল বিমান, নেতা সহ মৃত ১৫

অবতরণের আগে ভেঙে পড়ল বিমান, নেতা সহ মৃত ১৫

অবতরণের আগে ভেঙে পড়ল বিমান, নেতা সহ মৃত ১৫
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০০:০১
Prefer us on Google

বোগোটা, জানুয়ারি ২৯: কলম্বিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। অবতরণের কয়েক মুহূর্ত আগে ভেঙে পড়ল একটি ছোট বিমান। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে মোট ১৩ জন যাত্রী এবং দু’জন ক্র ছিলেন। প্রত্যেকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Advertisement

জানা গিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরে কলম্বিয়া সীমান্তর্বর্তী কুকুটা শহর থেকে ওকানায় যাচ্ছিল রাষ্ট্রয়ত্ত বিমান সংস্থা সাটেনার উড়ানটি। অবতরণের ঠিক ১১ মিনিট আগেই বিমানটির যে উচ্চতায় থাকা উচিত, তার থেকে হঠাত্ নিচে নেমে আসতে শুরু করে। বিচ্ছিন্ন হয়ে যায় কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ। এর পরেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। 

আরোহীদের কেউ বেঁচে নেই বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের আধিকারিকরা। নিহতদের মধ্যে আছেন সেদেশের আইনসভার এক সদস্য এবং এক প্রার্থী। 

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও পর্যন্ত অজানা। প্রাথমিক ত়দন্তে জানা গিয়েছে, যান্ত্রক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। তাছাড়া কুকুটা অঞ্চল দুর্গম পাহাড়ি এলাকা। এখানকার আবহাওয়াও দ্রুত পরিবর্তন হয়, তদন্তে এই বিষয়গুলিও মাথায়া রাখা হচ্ছে।

বিমান দুর্ঘটনায় স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলম্বিয়ার পরিবহণমন্ত্রী মারিয়া ফার্নান্দা রোজাস। উদ্ধারকাজে দুর্ঘটনাস্থলে বায়ুসেনার বিমান পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

 

 

সম্পর্কিত সংবাদ