Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে দমকলের সঙ্গে ধাক্কা বিমানের, আহত একাধিক ব্যক্তি

নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে  ভয়াবহ দুর্ঘটনা। সূত্র থেকে জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে একটি এয়ার কানাডার যাত্রীবাহী বিমান রানওয়েতে থাকা একটি দমকলকে সজোরে ধাক্কা মারে।

নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে দমকলের সঙ্গে ধাক্কা বিমানের, আহত একাধিক ব্যক্তি
  • ২৩ মার্চ, ২০২৬ ১১:০৩
Prefer us on Google

নিউ ইয়র্ক, ২৩ মার্চ: নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে  ভয়াবহ দুর্ঘটনা। সূত্র থেকে জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার রাতে একটি এয়ার কানাডার যাত্রীবাহী বিমান রানওয়েতে থাকা একটি দমকলকে সজোরে ধাক্কা মারে। 

Advertisement

প্রাথমিক সূত্রে জানা যায়, প্রথমে এয়ার কানাডা এক্সপ্রেসের সিআরজে-৯০০ মডেলের বিমানটি মন্ট্রিয়াল থেকে নিউ ইয়র্কে পৌঁছায়। সেই মুহুর্তে  রানওয়েতেই বিমানবন্দরের পরিষেবা কাজে ব্যবহৃত একটিদমকলকে ধাক্কা মারে বিমানটি। এই দুর্ঘটনায় চারজন দমকলকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। তড়িঘড়ি তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরপরই জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধারকাজ শুরু করেন। বিমানে থাকা যাত্রী ও কর্মী সদস্যরা নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে যাত্রীবাহী বিমানটির সামনের অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। বিমানটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের শারীরিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় কিছু সময়ের জন্য বিমান চলাচলে বিঘ্ন ঘটে এবং কয়েকটি ফ্লাইটের সময়সূচিও বদলাতে হয়। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তার কারণ এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে।

সম্পর্কিত সংবাদ