Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঁকুড়ায় ডিএম অফিস ঘেরাওয়ের পরিকল্পনা, রাজ্যে বড়ো আন্দোলনের পথে ককরোচ জনতা পার্টি

বড়ো আন্দোলনের পথে হাঁটতে চলেছে বাংলার ককরোচ জনতা পার্টি। শনিবার তারা জানিয়েছে, বাঁকুড়ার ইন্দাসের ঘটনায় আগামী দু’দিনের মধ্যে যদি রাজ্যের মুখ্যসচিব তাদের সঙ্গে কথা না বলেন তাহলে ৮ সেপ্টেম্বর বাঁকুড়ার জেলা শাসকের দপ্তর ঘেরাও হবে।

বাঁকুড়ায় ডিএম অফিস ঘেরাওয়ের পরিকল্পনা, রাজ্যে বড়ো আন্দোলনের পথে ককরোচ জনতা পার্টি
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়ো আন্দোলনের পথে হাঁটতে চলেছে বাংলার ককরোচ জনতা পার্টি। শনিবার তারা জানিয়েছে, বাঁকুড়ার ইন্দাসের ঘটনায় আগামী দু’দিনের মধ্যে যদি রাজ্যের মুখ্যসচিব তাদের সঙ্গে কথা না বলেন তাহলে ৮ সেপ্টেম্বর বাঁকুড়ার জেলা শাসকের দপ্তর ঘেরাও হবে।

Advertisement

অভিযোগ, ককরোচ পার্টিকে সমর্থন করার জন্য আবদুল হাফিজের বাবা মাফিককে মারধর করা হয়। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এরপর ককরোচ পার্টি স্বচ্ছ তদন্তের দাবি তোলে। আবদুল ক্ষতিপূরণ না নিয়ে বাবার নামে বিশ্বমানের স্কুল তৈরির দাবি জানায় সরকারের কাছে। শনিবার সাংবাদিক সম্মেলনে আবদুল দাবি করেন, সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে শনাক্ত করা গিয়েছে। কিন্তু সেই ব্যক্তি প্রকাশ্যেই ঘুরে বেরাচ্ছেন। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আবদুলের অভিযোগের তির বিজেপির দিকে। তাছাড়া স্কুল তৈরির বিষয়েও স্থানীয় প্রশাসন কর্ণপাত করেনি বলে অভিযোগ তাঁর। ককরোচ পার্টির দাবি, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করতে হবে। তাঁরা এই বিষয়ে মুখ্যসচিবের সঙ্গে কথা বলতে চান। তাঁদের আরও দাবি, প্রথমে ১০ দিন সময় দেওয়া হয়েছিল জেলাশাসককে। তারপর ৭ দিন সময় দেওয়া হয়। সময় পেরিয়ে গেলেও তাঁদের দাবি এখনও মানা হচ্ছে না। আবদুলকে আইনি সহায়তা করছেন আইনজীবী শামিম আহমেদ। এদিন উপস্থিত ছিলেন ককরোচ পার্টির যুগ্ম সম্পাদক প্রেম আকাশ গলু, রাজ্য নেতৃত্ব দেদীপ্য গঙ্গোপাধ্যায়, প্রকৃতি সাউ প্রমুখ।

Advertisement
সম্পর্কিত সংবাদ