Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা শ্রীনগরে

কলকাতা, গুয়াহাটির মতো এবার শ্রীনগরে ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা নিল স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট প্রকল্পের জন্য সমীক্ষা চালাচ্ছে কেন্দ্র।

ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা শ্রীনগরে
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: কলকাতা, গুয়াহাটির মতো এবার শ্রীনগরে ওয়াটার মেট্রো চালুর পরিকল্পনা নিল স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট প্রকল্পের জন্য সমীক্ষা চালাচ্ছে কেন্দ্র। সূত্রের খবর, ঝিলম নদী ও ডাল লেকে এই পরিষেবা চালুর কথা ভাবছে স্থানীয় প্রশাসন। সমীক্ষার জন্য ঝিলমের তীরবর্তী ১১টি জায়গা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে জিরো ব্রিজ, মহারাজ গুঞ্জ, আমিরা কাদাল। অন্যদিকে, ডাল লেকের ক্ষেত্রে নেহরু পার্ক, নিশাত গার্ডেন, শালিমার বাগ সহ ১০টি 

Advertisement

জায়গা চিহ্নিত করেছে প্রশাসন। বিশেষজ্ঞদের অনুমান, ওয়েটার মেট্রো চালু হলে সড়কপথে যাতায়াত অনেকটাই সহজ হবে। কমবে যানজট। জলপথে দ্রুত যাতায়াতের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন মানুষ। এর ফলে পর্যটক সংখ্যা বাড়বে। গত মে মাসে প্রস্তাবিত ন্যাশনাল ওয়াটার মেট্রো প্রকল্পের জন্য ১৮টি শহরের মধ্যে শ্রনীগরকে অন্তর্ভুক্ত করে কেন্দ্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ