Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৫০

ফের পাকিস্তানে আক্রান্ত সংখ্যালঘু শিয়া সম্প্রদায়। বৃহস্পতিবার ভয়াবহ হামলায় রক্তাক্ত হল খাইবার পাখতুনওয়া প্রদেশের কুরাম জেলা। সেখানে একাধিক গাড়ি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাল জঙ্গিরা। এই ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৫০
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
পেশোয়ার: ফের পাকিস্তানে আক্রান্ত সংখ্যালঘু শিয়া সম্প্রদায়। বৃহস্পতিবার ভয়াবহ হামলায় রক্তাক্ত হল খাইবার পাখতুনওয়া প্রদেশের কুরাম জেলা। সেখানে একাধিক গাড়ি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাল জঙ্গিরা। এই ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। জখম আরও ২০ জন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও মহিলা।  প্রদেশের মুখ্যসচিব নাদিম আসলাম চৌধুরী একথা জানিয়েছেন। আধিকারিক সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িগুলি একসঙ্গে  পারাচিনার থেকে আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনওয়ার রাজধানী পেশোয়ার যাচ্ছিল। পথে ওই গাড়ির কনভয়কে নিশানা করে বন্দুকবাজরা। উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ৮ জন মহিলা ও ৫ শিশু।  হতাহতরা সকলেই শিয়া সম্প্রদায়ের বলে জানা গিয়েছে। এখন পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এদিনের ঘটনার তীব্র নিন্দা করেছেন পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, শিয়া-সুন্নিদের মধ্যে সংঘর্ষের জেরে কয়েক মাস ধরে উত্তপ্ত খাইবার-পাখতুনওয়া প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ