Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

পাখির ধাক্কা, কপ্টারের জরুরি অবতরণ

পাখির সঙ্গে ধাক্কা। এজন্য নেপালের বানেপায় জরুরি অবতরণ করতে হল একটি হেলিকপ্টারকে। পাইলট ছাড়াও কপ্টারে ছিলেন পাঁচজন মার্কিন নাগরিক।

পাখির ধাক্কা, কপ্টারের জরুরি অবতরণ
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
কাঠমাণ্ডু: পাখির সঙ্গে ধাক্কা। এজন্য নেপালের বানেপায় জরুরি অবতরণ করতে হল একটি হেলিকপ্টারকে। পাইলট ছাড়াও কপ্টারে ছিলেন পাঁচজন মার্কিন নাগরিক। প্রত্যেকেই অক্ষত রয়েছেন। রবিবার সকালে লুকলা থেকে কাঠমাণ্ডুর উদ্দেশে যাত্রা শুরু করেছিল হেলি এভারেস্ট এয়ারলাইন্সের ৯এন-একেজি চপারটি। সকাল ১১টা নাগাদ মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লাগে। এরপরেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। এই ঘটনায় হেলিকপ্টারের কোনও ক্ষতি হয়নি। বিমান সংস্থাটি অবশ্য জানিয়েছে, পরবর্তী উড়ানের আগে হেলিকপ্টারের যাবতীয় প্রযুক্তি খতিয়ে দেখা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ