Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

পাইপ হাতে দর্শক

পাইপ হাতে দর্শক
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বল করতে ছুটে আসছেন মহম্মদ সিরাজ। ক্রিজে পৌঁছে ডেলিভারির ঠিক আগের মুহূর্তে সরে দাঁড়ালেন ব্যাটার মার্নাস লাবুশানে। সাইটস্ক্রিনের সামনে নড়াচড়ায় মনোসংযোগ ব্যাহত হওয়ার জন্যই চটজলদি এই সিদ্ধান্ত। তাতে যদিও একেবারেই খুশি হননি সিরাজ। তিনি বল ছুড়ে দেন স্টাম্প লক্ষ্য করে। পরে রিপ্লেতে দেখা যায় যে লম্বা পাইপ হাতে একজন দর্শক হেঁটে যাচ্ছিলেন সিরাজের ডেলিভারির সময়ই। কিন্তু বোলার দৌড় শুরু করার পর তাঁকে কেন সাইটস্ক্রিনের সামনে যেতে দেওয়া হল, এটাই রহস্য।
Advertisement
সম্পর্কিত সংবাদ