Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় মহিলা নিরাপত্তায় পিঙ্ক বুথ, রাতে টহল দেবে ‘শাইনিং’ ভ্যান, উদ্বোধনে সিপি, সাধুবাদ মুখ্যমন্ত্রীর

রাতের শহরে চাকরি বা কোনো কাজ সেরে ফেরার পথে কোনো সমস্যায় পড়লেই সহায় হবে লালবাজার। এজন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে চালু হল মহিলা পুলিশ পরিচালিত বিশেষ হেল্পডেস্ক

কলকাতায় মহিলা নিরাপত্তায় পিঙ্ক বুথ, রাতে টহল দেবে ‘শাইনিং’ ভ্যান, উদ্বোধনে সিপি, সাধুবাদ মুখ্যমন্ত্রীর
  • ১ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতের শহরে চাকরি বা কোনো কাজ সেরে ফেরার পথে কোনো সমস্যায় পড়লেই সহায় হবে লালবাজার। এজন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে চালু হল মহিলা পুলিশ পরিচালিত বিশেষ হেল্পডেস্ক— ‘পিঙ্ক বুথ’। শনিবার প্রাথমিকভাবে শহরের পাঁচটি পয়েন্টে এই পিঙ্ক বুথের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত পিঙ্ক-বুথ রাত-পথে মহিলা নিরাপত্তায় সজাগ থাকবে। একইসঙ্গে, এদিন থেকেই রাতের শহরে টহল দেবে মহিলা পরিচালিত বিশেষ ভ্যান— ‘শাইনিং’। উইনার্স বাইক বাহিনীর পাশাপাশি কলকাতার অফিস ফেরত মহিলাদের সুরক্ষার ভরসা জোগাবে ‘শাইনিং’। পাঁচটি গাড়ির পথচলা শুরু করলেন লালবাজার প্রধান। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘কলকাতার পথে মহিলা নিরাপত্তায় পুলিশের তরফে দু’টি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা গত বেশ কয়েক বছর ধরে নিরাপদতম শহরের তকমা ধরে রেখেছে। এই নয়া উদ্যোগে সেই তকমা বজায় রাখবে। শ্যামবাজার, কাঁকুড়গাছি মোড়, হাডকো মোড় (উল্টোডাঙ্গা), গড়িয়াহাট এবং বেহালা চৌরাস্তা— এই পাঁচটি ক্রসিংয়ে পিঙ্ক বুথ কাজ শুরু করল। মহিলা পুলিশকর্মী ও আধিকারিকরা প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত এই বুথে থাকবেন। মহিলারা রাস্তায় কোনও বিপদে পড়লেই পিঙ্ক বুথে যোগাযোগ করতে পারবেন। এই পিঙ্ক বুথে এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ, ওয়্যারলেস এবং টেলিফোনের সুবিধা, পাশাপাশি ফার্স্ট এইড বক্সও থাকবে। দ্বিতীয় বিষয়টি শাইনিং মোবাইল ভ্যান অর্থাৎ পাঁচটি গাড়ি। এটি হল  উইমেন পেট্রোলিং স্কোয়াড। ই এম মেট্রোপলিটন বাইপাস-সহ গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলি দিয়ে শহরের কর্মরতা মহিলারা বেশি যাতায়াত করেন, সেখানেই ঘুরবে ‘শাইনিং’। প্রতিদিন রাত ৮টা থেকে রাত ২টো অবধি রাত টহল চলবে। প্রয়োজনে সময় পরিবর্তন হতে পারে। এদিন শ্যামবাজারে ‘পিঙ্ক বুথ’-এর উদ্বোধনে সিপি সুপ্রতিম সরকার বলেন, রাতের অন্ধকারকে কাটতে হলে রাতেই পথে নামতে হবে। সেজন্য কলকাতা পুলিশের এই উদ্যোগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ