Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নতুন আইন এবং প্রেস সেবা পোর্টাল নিয়ে কর্মশালার আয়োজন পিআইবির

শনিবার প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি), কলকাতার উদ্যোগে ‘প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস অ্যাক্ট, ২০২৩’ এবং ‘প্রেস সেবা পোর্টাল’-এর উপর একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল।

নতুন আইন এবং প্রেস সেবা পোর্টাল নিয়ে কর্মশালার আয়োজন পিআইবির
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি), কলকাতার উদ্যোগে ‘প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস অ্যাক্ট, ২০২৩’ এবং ‘প্রেস সেবা পোর্টাল’-এর উপর একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল। নতুন এই আইনি কাঠামো ও নিয়ন্ত্রক ব্যবস্থা সম্পর্কে প্রকাশকদের ওয়াকিবহাল করা এবং পত্রিকার নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য। অনুষ্ঠানে পিআইবি এবং সিবিসি’র ইস্ট জোনের মহানির্দেশক টি ভি কে রেড্ডি নতুন আইন ও পোর্টালটির কার্যকারিতা ভালোভাবে বুঝে নেওয়ার উপর বিশেষ জোর দেন। অন্যদিকে, ভারতের প্রেস রেজিস্ট্রার জেনারেল যোগেশ কুমার বাবেজা জানান, এই নতুন আইনের ফলে নিবন্ধনের পুরো প্রক্রিয়াটি আগের তুলনায় অনেক সহজ হয়েছে। বর্তমানে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই ১,৬৮৪টি নিবন্ধিত পত্রিকা রয়েছে। তিনি পোর্টালটির বিভিন্ন আধুনিক ডিজিটাল সুযোগ-সুবিধার বিবরণ তুলে ধরেন। কর্মশালায় এনআইসি’র সহকারী নির্দেশক গৌরব শর্মা উপস্থিত প্রকাশকদের সামনে পোর্টালের সম্পূর্ণ কর্মপদ্ধতিটি সহজভাবে তুলে ধরেন। কর্মশালার শুরুতে স্বাগত ভাষণ দেন পিআইবি কলকাতার অতিরিক্ত অধিকর্তা শ্রীজাতা সাহা সাহু। পরিশেষে প্রকাশক এবং সরকারি আধিকারিকদের এক প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ