Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

পদত্যাগ করলেন পিয়া

অবশেষে ‘ইমপা’র সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন পিয়া সেনগুপ্ত।

পদত্যাগ করলেন পিয়া
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অবশেষে ‘ইমপা’র সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন পিয়া সেনগুপ্ত। রাজ্যে পালাবদলের পর ইমপা সভাপতির পদ থেকে পিয়ার পদত্যাগ দাবি করেন শতদীপ সাহা সহ একাধিক বিক্ষুব্ধ প্রযোজক। এ নিয়ে একাধিক বৈঠকে সমাধানসূত্র মেলেনি। প্রাথমিকভাবে পদত্যাগ করবেন না বলেই জানিয়েছিলেন পিয়া। তাঁর দাবি ছিল, ইমপা একটি স্বশাসিত সংস্থা। নির্বাচনের মাধ্যমে তিনি নির্বাচিত। ফলে পরবর্তী নির্বাচনের আগে তিনি পদত্যাগ করবেন না। তবে জানা গিয়েছে, গতমাসের ১৬ জুনই পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন পিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা। তিনি বলেন, ‘উনি নিজে থেকেই পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছিলেন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ