Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ইমপার বৈঠকে অনুপস্থিত পিয়া

রাজ্যে পালাবদলের পর থেকেই ইমপা’র সভাপতি পদ থেকে পিয়া সেনগুপ্তর ইস্তফার দাবি উঠেছে। একাধিক বিরোধী পক্ষের প্রযোজক এই দাবি তুলেছেন। বৃহস্পতিবার সে প্রসঙ্গে একটি বৈঠক হয়। তবে উপস্থিত ছিলেন না ইমপা সভাপতি পিয়া।

ইমপার বৈঠকে অনুপস্থিত পিয়া
  • ১৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• রাজ্যে পালাবদলের পর থেকেই ইমপা’র সভাপতি পদ থেকে পিয়া সেনগুপ্তর ইস্তফার দাবি উঠেছে। একাধিক বিরোধী পক্ষের প্রযোজক এই দাবি তুলেছেন। বৃহস্পতিবার সে প্রসঙ্গে একটি বৈঠক হয়। তবে উপস্থিত ছিলেন না ইমপা সভাপতি পিয়া। ছিলেন না তাঁর কমিটির অন্যান্য সদস্যরাও। জানা গিয়েছে, অসুস্থতার কারণে পিয়া এদিন উপস্থিত থাকতে পারেননি। এদিন হল মালিক তথা পরিবেশক শতদীপ সাহা জানান, পিয়ার পদত্যাগের দাবিতে তাঁরা অনড়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ। তাঁর কথায়, ‘বাংলায় বহু প্রযোজক কাজ করতে চান, তবে এখানে এত নিয়মের বেড়াজালে তা সম্ভব হয়ে ওঠে না। আমার জানা নেই, অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এমন নিয়ম রয়েছে কি না। ভুল হয়েছে ঠিকই। কিন্তু সেগুলি সংশোধন করে ঠিক পথে চলাই তো মানুষের ধর্ম। বিনোদনদুনিয়া যত স্বচ্ছ থাকবে, ততই তার জন্য মঙ্গল।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ