Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ফের অজিদের সামনে ভারতের ব্যাটিং বিপর্যয়, রোহিতদের আশীর্বাদ হতে পারে বৃষ্টি

ফের অজিদের সামনে ভারতের ব্যাটিং বিপর্যয়, রোহিতদের আশীর্বাদ হতে পারে বৃষ্টি
  • ১৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
ব্রিসবেন, ১৬ ডিসেম্বর: গাব্বায় ফের দেখা গেল ভারতের ব্যাটিং ব্যর্থতার চেনা ছবি। জয়সওয়াল থেকে শুরু করে গিল, কোহলি, পন্থ- কেউই দুই সংখ্যায় রান করতে পারলেন না। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকার ট্রফির তৃতীয় টেস্টে ভারতীয় শিবিরের ড্রেসিংরুমে এখন ম্যাচ হারার আতঙ্ক! তবে গাব্বায় ভারতকে এখন একমাত্র রক্ষা করতে পারে বৃষ্টি।
Advertisement
দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহে ছিল ৪০৫/৭ রান। এদিন শুরুর ১৬ ওভারেই ৪৪৫ রানে অলআউট হয়ে যায় অজিরা। এরপর ব্যাটিং শুরু হয় ভারতের। কিন্তু তাবড় ব্যাটিং লাইনআপে ধস নামে মাত্র ১৭ ওভারেই। ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন জয়সওয়াল, গিল, কোহলি ও পন্থ। এদিন বিরাট করেন মাত্র ৩ রান। স্টার্কের দখলে আজ ২টি উইকেট। অন্যদিকে, একটি করে উইকেট পান জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স। ক্রিজে রয়েছেন রোহিত ও রাহুল।
তবে ভারতের হয়ে এদিন ব্যাটিং করল বৃষ্টি। দফায় দফায় বৃষ্টির জেরে তৃতীয় দিনে স্থগিত হয়ে যায় খেলা। ফলে তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ভারতের রান ৫১/৪। অস্ট্রেলিয়ার থেকে রোহিতরা এখনও পিছিয়ে ৩৯৪ রানে। ম্যাচের বাকি রয়েছে আর দু’দিন। বিশেষজ্ঞরা মনে করছেন, কোনও কারণে ভারত ২২৩ রানের আগে অলআউট হয়ে গেলে ফের রোহিতদের ব্যাট করতে পাঠাতে পারে অজিরা। এক্ষেত্রে আগামী ২দিন ভারতকে ১৬টি উইকেট নিয়ে লড়াই চালাতে হবে। তবেই অস্ট্রেলিয়ার গ্রাস কেড়ে ড্র করা যাবে ম্যাচ। আর সেই প্রত্যাশা নিয়েই অপেক্ষা করছে ভারতীয় শিবির।
সম্পর্কিত সংবাদ