Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফের ডার্বি জয় মোহন বাগানের

ফের ডার্বি জয় মোহন বাগানের
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা ডার্বিতে মোহন বাগানের প্রাধান্য অব্যাহত। রবিবার শুরু হল অনূর্ধ্ব-১৩ সাব-জুনিয়র লিগ। প্রথমদিনেই বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাঠে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের আট মিনিটে সাগ্নিক কুণ্ডুর একমাত্র গোলে জেতে মোহন বাগান। চলতি মরশুমে সিনিয়র ও জুনিয়র মিলিয়ে এখনও পর্যন্ত ১১টি ডার্বি হয়েছে। এর মধ্যে আটবার জয়ের চওড়া হাসি নিয়ে মাঠ ছেড়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ড্র হয়েছে দু’টি ম্যাচ। কলকাতা লিগের বড় ম্যাচ ছাড়া কোনও ডার্বি জয় নেই ইস্ট বেঙ্গলের।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ