সিঙ্গাপুর: বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ডিং লিরেনের সঙ্গে হাড্ডাহাড্ডি টক্কর চলছে ডি গুকেশের। বৃহস্পতিবার নবম গেমও ড্র হল। সেই সুবাদে চ্যাম্পিয়নশিপের স্কোর ৪.৫-৪.৫। উল্লেখ্য, প্রথম গেমে লিরেন জেতার পর দ্বিতীয় গেম ড্র হয়। তবে তৃতীয় গেমে জয় ছিনিয়ে নেন গুকেশ। তারপর টানা ছ’টি গেম ড্র হল।



