Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ফাইনালে পারুনিকা, বৈষ্ণবীরা  

ফাইনালে পারুনিকা, বৈষ্ণবীরা
 
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কুয়ালালামপুর: মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠল গতবারের চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ৩০ বল বাকি থাকতে ৯ উইকেটে হারাল তারা। রবিবার ফাইনালে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেমি-ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। ভারতের জয়ে বড় ভূমিকা থাকল দুই বাঁ-হাতি স্পিনার পারুনিকা সিসোদিয়া ও বৈষ্ণবী শর্মার। দু’জনেই নিলেন তিনটি করে উইকেট। আয়ূষি শুক্লার সংগ্রহ দুই উইকেট। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ইংল্যান্ড তোলে ১১৩। ডেভিনা পেরিন করেন ৪৫। জবাবে ১৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছয় ভারত (১১৭-১)। গঙ্গাদি তৃষা (৩৫) আউট হওয়ার পর দলকে জিতিয়ে ফেরেন কমলিনী (অপরাজিত ৫৬)। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ